1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

পলাশবাড়ীতে ভুমি দস্যু চাঁদাবাজ শ্যামুলীকে গ্রেফতারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

  • আপডেট হয়েছে : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৪৬ বার পড়া হয়েছে
পলাশবাড়ীতে লেডি মাস্তান ভুমি দস্যু চাঁদাবাজ শ্যামুলীকে গ্রেফতারের দাবীতে রংপুর ঢাকা জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ভুক্তভোগী পরিবারের আয়োজনে ৩ জুন শনিবার সকালে স্থানীয় চৌমাথা মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করেন জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, পূজা উদযাপন পরিষদ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা তাঁতীলীগ, সাংবাদিক সমাজ, সরকারি কলেজ ছাত্রলীগ, উপজেলা নর সুন্দর ও পার্লার শ্রমিক ইউনিয়ন, উপজেলা ফুটবল কোচিং একাডেমি সহ ১২টি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রায় কয়েক হাজার মানুষ।
মানববন্ধন শেষে কয়েক হাজার মানুষ রংপুর ঢাকা জাতীয় মহাসড়ক অবরোধ করে ভুমি দস্যু, চাঁদাবাজ শ্যামুলী আকতারকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ করে।এসময় মহাসড়কের দু পার্শ্বে শত শত যানবাহন আটকা পরে যায়।
প্রায় ২০ মিনিট পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, পলাশবাড়ী পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা শ্যামুলী আকতারকে গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।
এসময় বক্তব্য রাখেন জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান, ভূক্তভোগী পরিবার গুলোর মধ্যে বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগ নেত্রী উম্মে হানি বেগম, রিনা বেগম, আব্দুর রাজ্জাক, ফরহাদ মিয়া, শেখ তোতা ,মামুন মিয়া, ইসলাম গনি মন্টু সহ অনেকে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!