1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

পলাশবাড়ীতে দূর্ণীতি দমনে সচেতনতা বৃদ্ধিতে মাধ্যমিক পর্যায়ে আন্তঃবিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২৮ বার পড়া হয়েছে
“আমরাই পারব বড় হয়ে দেশের দায়িত্ব নিয়ে দেশকে দূর্ণীতিমুক্ত” এই আমাদের অঙ্গীকার নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় দূর্ণীতি দমনে সচেতনতা বৃদ্ধিতে মাধ্যমিক পর্যায়ে আন্তঃবিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ১ জুন (বৃহস্পতিবার) সকালে উপজেলা পরিষদ টাউন হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন রংপুর দূর্ণীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মমিন উদ্দিন ও উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নবীউল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা: মাহতাব হোসেন ও উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অলিউল ইসলাম বাদল প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সুজন মিয়া ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মাদ আলমগীর হুসেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আ.ই.ম: মিজানুর রহমান ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য এটিএম মিজানুর রহমান খান সুজন। রংপুর দূর্ণীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের অর্থায়নে বিতর্ক প্রতিযোগিতায় ৪টি গ্রুপে ৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বিদ্যালয়গুলো হলো পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, পলাশবাড়ী পিয়ারী পাইলট উচ্চ বিদ্যালয়, গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, কাশিয়াবাড়ী হাইস্কুল এন্ড কলেজ, সুলতানপুর উচ্চ বিদ্যালয়, ঢোলভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় ও আমলাগাছী বিএম উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় আমলাগাছী বিএম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় রানার্সআপ নির্বাচিত হয়। এতে এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী দলনেতা জাবির আসআদ খান সেরা বক্তা নির্বাচিত হয়। এদিন বিকেলে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতের পুরস্কার তুলে দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!