1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

নওগাঁয় ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৫৯ বার পড়া হয়েছে

 

নওগাঁর মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।  এ ঘটনায় গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নওগাঁ-রাজশাহী মহাসড়কে মহাদেবপুরের হাট-চকগৌরী এলাকায় সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

নিহত যাত্রীদের নাম ও পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোজাফফর জানান, নওগাঁ থেকে ট্রাকটি মহাদেবপুরের দিকে যাচ্ছিল। পথে হাট-চকগৌরী এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ চার যাত্রী নিহত হন। এ ঘটনায় গুরুতর অবস্থায় একজনকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁর উপপরিচালক মাহমুদুল হাসান বলেন, ‘দুপুর ১টা ১০ মিনিটে আমরা স্থানীয়দের মাধ্যমে দ্রুত খবর পেয়ে ঘটনাস্থল আসি। এসে দেখি সিএনজিটি দুমড়েমুচড়ে পড়ে আছে। পরে একে একে সিএনজির ভেতর থেকে চালকসহ চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, তবে এখনও কারও নাম-পরিচয় জানা যায়নি।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!