1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

গোবিন্দগঞ্জে জমিসহ মুজিববর্ষের ঘরের দাবীতে ভূমিহীনদের মানববন্ধন

  • আপডেট হয়েছে : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৫৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মুজিবর্ষের জমিসহ ঘরের দাবীতে গৃহহীন ও ভূমিহীনদের এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ রোডে ওয়ার্কার্স পাটি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি এমএ মতিন মোল্লার সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা জেএসডি’র সভাপতি আইয়ুব হোসেন সরকার, উপজেলা বাসদের সভাপতি রফিকুল ইসলাম রফিক, ওয়ার্কার্স পাটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লূৎফর রহমান, উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম, উপজেলা জাতীয় কৃষকপাটির সভাপতি রবিউল আউয়াল বিএসসি, রিপোর্টার্স ফোরামের সভাপতি শাহ আলম সরকার সাজু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ডিপটি প্রধান, ভূমিহীন আবু তালেব, সোলেমান, সুমি বেগম, মেনেকা বেগম। এ ছাড়া সংহতি জানিয়েছেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ লিটন, উপজেলা কমিউনিষ্ট পাটির সাধারণ সম্পাদক আল মোবারক মামুন। মানববন্ধনটি পরিচালনা করেন আশরাফুল ইসলাম সভাপতি গাইবান্ধা জেলা যুবমৈত্রী।
নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতিশ্রুতি গৃহহীন, ভূমিহীনদের মুজিববর্ষের জমিসহ ঘর বরাদ্দের জন্য গত ১৯ মার্চ গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর ১৬০০ ভূমিহীনের আবেদন অবিলম্বে কার্যকর করার জন্য ইউওনো আরিফ হোসেনের প্রতি জোর দাবী জানান।
উল্লেখ্যঃ গোবিন্দগঞ্জ উপজেলাকে প্রশাসনিক ভাবে ভূমিহীন মুক্ত ঘোষনার প্রতিবাদে গত ৬ মার্চ ভূমিহীনেরা জমিসহ ঘরের দাবীতে সমাবেশ করে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দেয়। এর প্রেক্ষিতে গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান ভূমিহীনদের তালিকা চেয়ে বসলে, গত ১৯ মার্চ উপজেলা ওয়ার্কার্স পাটির সভাপতি এম এ মতিন মোল্লা ১৬০০ ভূমিহীনের তালিকা তার কাছে জমা দেন। জেলা প্রশাসক দ্রুত ওই তালিকা যাচাই-বাছাই করার জন্য ঈদুল ফিতরের পূর্বে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের নিকট পাঠান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!