1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

গোবিন্দগঞ্জে এক গৃহবধূর লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৫৭ বার পড়া হয়েছে
প্রেমের বিয়ের এক বছরের মাথায় নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন শিলা খাতুন (২০) নামের এক গৃহবধূ। শুক্রবার (১৬ জুন) সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের কামারদহ গ্রামের নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, পায়েল খাঁন (২৫) নামের এক যুবকের সঙ্গে শিলা খাতুনের (২০) সঙ্গে দীর্ঘ প্রেমের সম্পর্ক ছিল। পরে তারা বিয়ে করেন। বিয়ের এক বছর পর শিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। শীলা খাতুন ওই গ্রামের পায়েল খানের স্ত্রী। তার বাবার বাড়ি বগুড়া জেলার গাবতলী উপজেলার হিজলা গ্রামে।স্বজনরা জানায়, এক বছর আগে পায়েলের সঙ্গে প্রেম করে বিয়ে হয় শিলার। এরই মধ্য বাড়ির সবার অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন শিলা খাতুন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) প্রলয় কুমার বর্মা বলেন, খবর পেয়ে শিলা খাতুন নামের মরদেহটি তাদের ঘর থেকে উদ্ধার করা হয়। শিলা নিজের গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্বামীর পরিবারের দাবি। তার মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধায় সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!