1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

গাইবান্ধায় মহিলা লীগ নেত্রী শ্যামলী আক্তারকে দল থেকে বহিষ্কার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৫৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী আক্তারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে গাইবান্ধা জেলা মহিলা লীগের সভাপতি লুদমিলা পারভীন ছন্দা ও সাধারণ সম্পাদক মাহামুদা পারুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, গাইবান্ধা জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক মোছা: শ্যামলী আক্তার দলকে ব্যবহার করে নিজ স্বার্থ চরিতার্থের জন্য গঠনতন্ত্র বহির্ভূত কার্যকলাপে লিপ্ত হওয়ায় তাকে সংগঠনের সকল পদ থেকে বহিষ্কার করা হল। শ্যামলী আক্তার জেলার পলাশবাড়ী পৌরশহরের নুনিয়াগাড়ী গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমানের মেয়ে।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে শ্যামলী আক্তারকে দল থেকে বহিষ্কারের দাবিতে পলাশবাড়ী পৌর শহরের চৌরাস্তা মোড়ে রংপুর-ঢাকা মহাসড়কে মানববন্ধন ও ঝাড়ু মিছিল নিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন ভুক্তভোগীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম সারওয়ার বিপ্লব, উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি নির্মল মিত্র, উপজেলা
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি ওয়ারিছুর রহমান মন্টু, সাধারণ সম্পাদক মনজুর কাদির মুকুল ও পলাশবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নুনিয়াগাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিজার রহমানের মেয়ে শ্যামলী আক্তার একজন মামলাবাজ নারী। তিনি দীর্ঘদিন থেকে দলীয় প্রভাব খাঁটিয়ে এলাকায় সরকারি-বেসরকারি সম্পদ জবরদখল করে আসছেন। এলাকার নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানি ও নির্যাতন করে আসছেন। তার অত্যাচার থেকে মুক্তির লক্ষ্যে দলীয় পদ থেকে দ্রুত অব্যাহতি দাবি করেন তারা।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা ঝাড়ু মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করেন। পরে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানার আশ্বাসে অবরোধ তুলে নেয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!