1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক

ঋণের নামে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর সুদের ব্যবসা বন্ধের দাবি

  • আপডেট হয়েছে : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১৯৫ বার পড়া হয়েছে

 

ঋণের নামে ব্রিটিশ-যুক্তরাষ্ট্রের সুদের ব্যবসা বন্ধ ও তামাক চাষিদের জন্য সরকারিভাবে কৃষি ঋণের ব্যবস্থাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে লালমনিরহাট তামাক চাষি ও ব্যবসায়ী সমিতি।

বুধবার বেলা ১১টায় লালমনিরহাট উপ কর কমিশনারের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়। পরে উপ কর কমিশনারের কার্যালয় ঘেরাও করেন তারা।

মানববন্ধন শেষে লালমনিরহাট উপ কর কমিশনারের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপিও দেয় তারা।

তাদের দাবি গুলো হলো- কৃষক/চাষিদের কাছ থেকে তামাক ক্রয়ের ওপর ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, তামাক চাষিদের জন্য সরকারিভাবে কৃষি ঋণের ব্যবস্থা, বিড়িতে অগ্রিম আয়কর ১০ শতাংশ প্রত্যাহার করা, তামাক চাষিদের ঋণের নামে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর সুদের ব্যবসা বন্ধ করা এবং বিদেশে তামাক রপ্তানি সচল রাখা।

মানববন্ধনে বক্তারা বলেন, লালমনিরহাট জেলার মাটি এবং আবহাওয়া তামাক চাষের উপযোগী। এই জেলায় অন্য কোনো ফসল ভালো না হওয়ায় কয়েক লাখ মানুষ তামাক চাষের সঙ্গে জড়িত। তামাক বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে থাকেন। পরিবারের ভরণপোষণের পাশাপাশি ছেলেমেয়েদের পড়াশোনার খরচও জোগান।

বক্তারা আরও বলেন, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানির চক্রান্তে সরকার চলতি অর্থবছর থেকে তামাক ক্রয়ের ক্ষেত্রে ১০ শতাংশ আয়কর চালু করেছে। দেশীয় তামাক কোম্পানির জন্য ১০ শতাংশ আয়কর প্রত্যাহার করা হলে তারা দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে বলে আমরা মনে করি। এছাড়া এই তামাক দেশীয় শ্রমিকবান্ধব বিড়ি শিল্পে ব্যবহৃত হয়। সুতরাং তামাক চাষি ও বিড়ি শ্রমিকদের স্বার্থে বিড়ির ওপর অর্পিত অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার করতে হবে।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাভলু সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন তামাক চাষী ও ব্যবসায়ী সমিতির আহবায়ক জামিল আক্তার। মানববন্ধনে বক্তব্য বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি, ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক রফিক হোসেন, বিড়ি শ্রমিক নেতা লুৎফর রহমানসহ তামাক চাষী ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!