1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

ঈদ শুভেচ্ছায় মুসলিম যোদ্ধাদের সাহসিকতা নিয়ে যা বললেন পুতিন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ৭৪ বার পড়া হয়েছে

 

ঈদুল আজহা উপলক্ষে রাশিয়ায় বসবাসরত মুসলিমদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধর্মীয় উৎসব উপলক্ষে বুধবার (২৮ জুন) ক্রেমলিনের দেয়া বার্তায় বলা হয়েছে তিনি ইউক্রেন যুদ্ধে মুসলিম যোদ্ধাদের সাহসিকতা ও দেশরক্ষায় তাদের ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

ক্রেমলিনের ওয়েবসাইটে তার দেয়া বিবৃতিতে পুতিন বলেন, ‘পূর্বসূরিদের ঐতিহাসিক, আধ্যাত্মিক এবং দেশপ্রেমজাত ঐতিহ্য থেকে শিক্ষা নিয়ে নিঃস্বার্থভাবে সাহস দেখিয়ে মুসলিম যোদ্ধারা রুশ সামরিক অভিযানে অংশ নিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘মুসলিম যোদ্ধারা কাঁধে কাঁধ মিলিয়ে রুশ সেনাদের সঙ্গে দেশের স্বার্বভৌমত্ব রক্ষা বিভিন্ন সীমান্তে অবস্থান করছেন।’

তিনি দিনটির ধর্মীয় গুরুত্ব নিয়ে বলেন, ‘বিশেষ এই দিনটি মানুষের নৈতিক ও আধ্যাত্মিক সত্ত্বার গুরুত্বকে প্রকাশ করে এবং মানবসেবা, মানবপ্রেম ও সুবিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।’

রাশিয়ায় কোরবানি ঈদকে স্থানীয়রা ‘কুরবান বাইরাম’ নামে ডাকেন। ইসলাম ধর্ম অনুযায়ী, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নবী ইব্রাহিম (আ.)  তার নিজপুত্র ইসমাইলকে কোরবানি করতে সম্মত হয়েছিলেন। সেই দিনটিকেই বিশ্বব্যাপী ঈদুল আজহা হিসেবে পালন করা হয়। এই ঘটনার উল্লেখ বাইবেলেও ভিন্নভাবে রয়েছে।

আনুষ্ঠানিকভাবে রাশিয়ায় মুসলিমদের সংখ্যা না জানা গেলেও ধারণা করা হয় প্রায় দুই কোটি মুসলিম বসবাস করে দেশটিতে। শুধু মস্কোতে প্রায় ৫ লাখ মুসলিমের বসবাস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!