1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

২৪ ঘন্টায় সন্ধান মেলেনি বায়েজিদের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৪৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধার পলাশবাড়িতে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হন বায়েজিদ নামে ৪ বছরের এক শিশু। নিখোঁজের ২৪ ঘণ্টা পার হলেও এখনো সন্ধান মেলেনি শিশুটির।

এ ঘটনায় মঙ্গলবার (৯ মে) দুপুরে পলাশবাড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মা রায়হানা বেগম। এর আগে সোমবার (৮ মে) বিকেল তিনটার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় বায়েজিদ।

নিখোঁজ শিশু পলাশবাড়ি উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা বালুখোলা গ্রামের সৌদি প্রবাসী তাহারুল ব্যাপারীর ছেলে। বায়েজিদকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। মা রায়হানা বেগমও ছেলে হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বাড়ির পাশে খেলতে যায় শিশু বায়েজিদ। এরপর সে আর বাড়িতে ফিরে না আসায় আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য স্থানগুলোতে খুঁজেও তাকে পাওয়া যায়নি। বিষয়টি গতকালই হরিনাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হয়। পরে রাতে পুলিশ এসে সম্ভাব্য স্থানগুলোতে খুঁজে দেখে। এ ঘটনায় পলাশবাড়ি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ বায়েজিদের মা রায়হানা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, বায়েজিদ প্রতিদিনই বাড়ির পাশে খেলতে যেতো। আবার কিছুক্ষণ পর ফিরে আসতো। কিন্ত গতকাল আর ফেরেনি। ২৪ ঘণ্টা পার হলেও আমার বায়েজিদের কোনো সন্ধান পাইনি আমরা। কোথায় আছে, কেমন আছে, কীভাবে আছে, কিছুই জানি না। আত্মীয়-স্বজন সবাই বিভিন্নভাবে তার খোঁজ করছে। কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছে না।

এ ব্যাপারে পলাশবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দিবাকর অধিকারী বলেন গতকালই আমরা শিশু নিখোঁজের বিষয়টি শুনেছি। আজ নিখোঁজ ডায়েরি পেয়েছি। বিষয়টি আমরা অত্যান্ত গুরুত্ব সহকারে নিয়েছি। শিশু বায়েজিদের সন্ধানে পলাশবাড়ি থানার একটি টিম কাজ করছে। তাকে বিভিন্ন স্থানে খোঁজ করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!