1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

সুন্দরগঞ্জে ঝড়ো হাওয়ায় ব্যাপক ক্ষতিসাধন

  • আপডেট হয়েছে : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৪২ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে প্রবাহিত গত দুই দিনের শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ঘরবাড়ি, দোকানপাট, গাছপালার ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। সরকারি ভাবে ঘরবাড়ির পরিমান ২৪৬টি নিধারন করা হলেও বেসরকারি ভাবে এর পরিমান অনেক বেশি।
জানা গেছে, গত সোমবার ও মঙ্গলবার রাতে উপজেলার পনেরটি ইউনিয়ন ও একটির পৌরসভার উপর দিয়ে প্রবাহিত বছরের প্রথম কালবৈশাখী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় কমপক্ষে পাঁচশত ঘরবাড়ি, দোকান পাট এবং ৫ হাজার ছোট বড় গাছপালা ভেঙে গেছে। উপজেলার তারাপুর ও বেলকা ইউনিয়নে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, গত দৃুই দিনের ঝড়ো হাওয়ায় ২৪৬ ঘরবাড়ি, দোকানপাট ও ৩৬০ জন মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে বেসরকারি ভাবে এর পরিমান অনেক বেশি।
উপজেলার তারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, তার ইউনিয়নে কমপক্ষে একশত ঘরবাড়ি এবং এক হাজার গাছপালা ক্ষতি হয়েছে। ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে যাওয়া পরিবার গুলো খোলা আকাশের নিচে বসবাস করছে। এখন পর্যন্ত সরকারি ভাবে কোন প্রকার সহায়তা প্রদান করা হয়নি। তবে তালিকা পাঠানো হয়েছে।
উপজেলা ভারপ্রাপ্ত বনকর্মকর্তা খন্দকার হেমহেদী হাসান জানান, গত দুই দিনের ঝড়ো হাওয়ায় কমপক্ষে দুই হাজার গাছপালা ক্ষতি হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান, দুই দিনের ঝড়ো হাওয়ায় প্রায় ২০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের মাধ্যমে তালিকা সংগ্রহ করে তা জেলায় পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!