1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময়

সন্তানের সফল জীবন গঠনে মায়েদের প্রভাব অনস্বীকার্য : স্পিকার

  • আপডেট হয়েছে : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৬০ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মা সন্তানের জীবনের অবিচ্ছেদ্য অংশ। শ্বাশতকাল থেকেই সন্তানের সফল ও পরিপূর্ণ জীবন গঠনে মায়েদের প্রভাব অনস্বীকার্য। তিনি বলেন, ‘মায়েদের কাজের যথাযথ মূল্যায়ন করতে হবে। মায়ের প্রতি নয় অবহেলা, নয় নির্যাতন, মাকে ভালোবাসতে হবে।’

আজ রোববার রাজধানীর ঢাকা ক্লাবে আজাদ প্রোডাক্টসের আয়োজনে ‘রতœগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২২’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আজাদ প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু এবং ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান (রোমেল) বক্তব্য রাখেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবও একজন রতœগর্ভা মা, যিনি শত প্রতিকূলতার মাঝেও সন্তানদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তিনি বলেন, বঙ্গমাতার মত চারিত্রিক গুণাবলী সকল রতœগর্ভা মায়েদের মাঝেই রয়েছে। কারণ সন্তানদের প্রতিষ্ঠিত করতে তাঁরা অসীম ত্যাগ স্বীকার করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়েদের প্রতি অত্যন্ত  সংবেদনশীল। প্রধানমন্ত্রী নির্দেশে সন্তানের পাসপোর্টে পিতার পাশাপাশি মায়ের নাম সংযুক্ত হয়েছে, মাতৃত্বকালীন ছুটি স্ববেতনে ৬ মাস হয়েছে। এছাড়া তিনি দরিদ্র মায়েদের জন্য গর্ভকালীন ভাতাও চালু করেছেন।

স্পিকার বলেন, সন্তানের সঙ্গে মায়েদের সার্বক্ষণিক অন্তরঙ্গ যোগাযোগ থাকে। পরিবারে ওয়ান্ডারফুল ড্যাড হিসেবে পিতাকে রতœগর্ভা মায়ের পাশে দাঁড়াতে হবে। এসময় তিনি ‘রতœগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২২’ আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

স্পিকার সাধারণ ক্যাটাগরিতে ২৫ জন এবং বিশেষ ক্যাটাগরিতে ১১জন রতœগর্ভা মাকে সম্মাননা দেন। ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল’ সম্মাননা পান বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ।

এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে রতœগর্ভা মা, তাদের পরিবার-পরিজন, আজাদ প্রোডাক্টসের সংশ্লিষ্ট কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, গণ্যমান্য ব্যক্তিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!