1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

মুক্তিযুদ্ধের সংগঠক পঙ্কজ ভট্টাচার্যের স্মরণে গাইবান্ধায় নাগরিক শোকসভা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৪৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তিযুদ্ধের সংগঠক পঙ্কজ ভট্টাচার্যের স্মরণে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা মিলনায়তনে এক নাগরিক শোক সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। শুরুতেই প্রয়াত পঙ্কজ ভট্টাচার্যের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। জনউদ্যোগ ও আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আয়োজন করে। উদীচী-গাইবান্ধার শিক্ষার্থী মানস কুমার বর্মণের কণ্ঠে পরিবেশিত ‘এ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গান এবং প্রয়াত পঙ্কজ ভট্টাচার্যের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
গাইবান্ধার সভাপতি আহবায়ক অধ্যাপক জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জনউদ্যোগ কেন্দ্রীয় কমিটির আহবায়ক ডাকসু’র সাবেক জিএস ডা. মুশতাক হোসেন, সুশাসনের জন্য নাগরিক- সুজনের সভাপতি ও গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, সিপিবি নেতা ওয়াজিউর রহমান রাফেল, জাতীয় আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি হরেন সিং, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, ন্যাপ নেতা লুৎফর রহমান রঞ্জু, গণতন্ত্রী পার্টির নেতা ময়নুল হক রাজা, কৃষক নেতা সুভাষ সিংহ রায়, মানবাধিকার কর্মী জিয়াউল হক কামাল, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আদিবাসী নেত্রী প্রিসিলা মুর্মু, সাংস্কৃতিক কর্মী দেবাশীস দাশ দেবু, মানবাধিকার কর্মী কাজী আব্দুল খালেক, অঞ্জলী রানী দেবী, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ওয়ারেছ সরকার, রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস প্রমুখ।
বক্তারা বলেন, সমাজ পরিবর্তনে নিবেদিত প্রাণ, মুক্তিযুদ্ধো চেতনা বাস্তবায়ন, আদিবাসীসহ প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রাতিষ্ঠা, প্রাণবৈচিত্র রক্ষা, নারীর অধিকার প্রাতিষ্ঠা, বৈষম্য বিলোপসহ বহুমাত্রিক রাজনৈতিক, সামাজিক ও নাগরিক আন্দোলনের রূপকার ও সাংগঠক এ জননেতার মৃত্যুতে দেশ একজন সক্রিয়জনকে হারিয়েছে। তিনি ছিলেন এ দেশের একজন স্বপ্নের ফেরিওয়ালা ও বহুত্ববাদী চিন্তাধারার প্রচারক। তাঁর চিন্তা ও কাজ সকলের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।
জাতি আত্মত্যাগী একজন রাজনৈতিক নেতাকে হারাল। পংকজ ভট্টাচার্য আদর্শিক রাজনীতি করতেন। ক্ষমতার ভাগবাটোয়ারার রাজনীতিতে বিশ্বাসী ছিলেন না। সারাটা জীবন লড়াই করেছেন জনগণের মুক্তির জন্য। বাংলাদেশে পংকজ ভট্টাচার্যের মতো বিশুদ্ধ রাজনীতিক আর পাওয়া যাবে না। তিনি ছিলেন নির্লোভ রাজনীতির জীবন্ত প্রতীক।
উল্লেখ্য যে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ঐক্য ন্যাপের সভাপতি জননেতা পঙ্কজ ভট্টাচার্য ২৪ এপ্রিল রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!