1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

ফুলছড়ির উড়িয়া ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৫৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ফ্রেন্ডশিপ ও গণ উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় রোববার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব ধনঞ্জয় কুমার। চলতি অর্থবছরের জন্য ২ কোটি ৩৭ লক্ষ ১২ হাজার ৫০৩ টাকার বাজেট উপস্থাপন করেন তিনি।
উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজব আলী, ফ্রেন্ডশিপ এর আঞ্চলিক ব্যবস্থাপক নাজমুল হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা রেখা খাতুন, গণ উন্নয়ন কেন্দ্রের ফারুক সরকার মুরাদ, ইউপি সদস্য আব্দুল মান্নান সরকার, বকুল মিয়া, ছায়দার রহমান, উড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসমত আলী প্রমুখ। উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে উপস্থিত সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষের প্রশ্নের সরাসরি উত্তর দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!