1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

পুলিশ সুপারের প্রেস কনফারেন্স গোবিন্দগঞ্জে স্বর্ণাংলকার হাতিয়ে নেয়া জিনের বাদশা চক্রের সদস্য সাদ্দাম গ্রেফতার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৫৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক জিনের বাদশা চক্রের সদস্য সদস্য সাদ্দাম আলীকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। ওই জিনের বাদশা চক্রের আকলিমা বেগম (৩২) নামের এক নারীকে গুপ্তধন পাইয়ে দেয়ার কথা বলে ১ লাখ ৮০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেয়। এ ঘটনায় বৃহ¯পতিবার (১১ মে) গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার কামাল হোসেন। গ্রেফতার সাদ্দাম আলী গোবিন্দগঞ্জ উপজেলার বগুলাগাড়ী গ্রামের মুক্তার হোসেনের ছেলে।
পুলিশ সুপার কামাল হোসেন জানান, গত সোমবার সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের মরুয়াদহ (সোনালের পাড়া) গ্রামের আকলিমা বেগমকে ওই চক্রটি মোবাইল ফোনে কিছু গায়েবি কথা শোনায়। তাকে গুপ্তধন পাইয়ে দেয়ার কথা বলা হয়। এই প্রলোভন দেখিয়ে আকলিমার কাছে বিভিন্ন সময়ে ১ লাখ ৮০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন এবং দুই জোড়া হাতের বালাসহ মোট ২ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেয়া হয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের একটি দল তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাদ্দাম আলীকে শনাক্ত করেন। এরই একপর্যায়ে বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের গোবিন্দপুর নলডাঙ্গা এলাকার চরাঞ্চল থেকে সাদ্দাম আলীকে গ্রেফতার করে।
পুলিশ সুপার আরও বলেন, ওই সাদ্দাম আলীকে গ্রেফতারসহ তার কাছ থেকে প্রতারণার আত্মসাৎ করা স্বর্ণালংকারে মধ্যে ২টি বালা ও স্বর্ণ বিক্রির ১২ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন, ১৯টি সিমকার্ড জব্দ করা হয়েছে। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!