1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

পলাশবাড়ীতে ৯০ বোতল ফেনসিডিলসহ দ্ইু মাদক ব্যবসায়ীকে আটক

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৪৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে যানবাহন তল্লাশিকালে ৯০ বোতল ফেনসিডিলসহ সোহেল মিয়া (২৮) ও রবিউল ইসলাম (২৩) নামীয় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের নির্দেশক্রমে পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ মে) বিকেলে এক অভিযান পরিচালনা করা হয়।
থানা পুলিশের এসআই রাজু ইসলামের নেতৃত্বে একটি পুলিশ টীম পলাশবাড়ী পৌর শহরের অদূরে ঢাকা-রংপুর মহাসড়কে বাঁশকাটা ব্রাকমোড় পয়েন্টে চলন্ত যানবাহন সমূহে তল্লাশি অভিযান শুরু করেন। এসময় রংপুর হতে ঢাকাগামী ‘আলম এন্টারপ্রাইজ’ পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-৫৬৮১) তল্লাশিকালে ৯০ বোতল ফেনসিডিলসহ সোহেল রানা ওরফে সাব্বির ওরফে রাসেল ও রবিউল ইসলামকে আটক করা হয়। আটক সোহেল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মারাধার গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে এবং রবিউল একই উপজেলার মারাধার পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-০৯, তাং-০৪/০৫/২০২৩) রুজু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!