1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

পলাশবাড়ীতে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান মাঠের বাজার আবুবকর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৫৬ বার পড়া হয়েছে

ভেতরের জ্ঞানকে বিকশিত করতে প্রতিযোগিতার কোন বিকল্প নেই। সততা-নিয়মাবর্তিতা-একনিষ্ঠতা-মনোবল আর অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে যেকোন অসাধ্য সাধন করা সম্ভব, তারই উজ্জ্বল দৃষ্টান্ত মাঠের বাজার আবুবকর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মাদ্রাসা পর্যায়ে বিভিন্ন সূচকে মূল্যায়নের মাধ্যমে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে উপজেলার ঐহিত্যবাহী মাঠেরবাজার আবুবকর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা। ১৯৩৩ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে প্রায় শতবর্ষী সুশৃঙ্খল এই প্রতিষ্ঠানটি অদ্যাবধি তাদের লেখাপড়া, ফলাফল ও সহশিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে সুনাম ক্রমেই বৃদ্ধি করে চলেছে। তারই স্বীকৃতি আজকের এই শ্রেষ্ঠত্ব অর্জন।
অধ্যক্ষ মো. সাইদুর রহমান বলেন, এক ঝাঁক দক্ষ শিক্ষিক ও কোমলমতি শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টায় এবং পরিচালনা পরিষদ ও অভিভাবকগণের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি সুনামের সাথে সামনের দিকে এগিয়ে চলছে। প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে আমার চেষ্টা ও সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মো. রশিদুল হক প্রধান বলেন, আমাদের ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উপজেলার শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ার প্রাপ্তিটা অনেক ভালো লাগছে। ভবিষ্যতে উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের পক্ষ থেকে সাধ্যানুযায়ী চেষ্টা করে যাবো।
এছাড়া প্রতিষ্ঠানের সহকারি অধ্যাপক নয়ন কুমার সরকার বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠান আগামী স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক তৈরিতে কাজ করে যাবে বলে বিশ্বাস করি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!