1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে গ্রীন ফিল্ড ইন্টাঃ স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৪৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অবস্থিত গ্রীন ফিল্ড ইন্টাঃ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গ্রীন ফিল্ড ইন্টাঃ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব রামদেব চন্দ্র সরকার।

গ্রীন ফিল্ড ইন্টাঃ স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে অভিভাবকবৃন্দের মধ্যে থেকে পরামর্শমূলক বক্তব্য রাখেন- শামসুর জোহা ও আব্দুল জ‌লিল।

অভিভাবক সমাবেশে অধ্যক্ষ জনাব রামদেব চন্দ্র সরকার বলেন, নতুন শিক্ষাক্রমে আগামী ২০৪১ সালে প্রেক্ষাপটে বৈশ্বিক, সামাজিক ও রাষ্ট্রীয় যে সমস্ত চ্যালেঞ্জ ও সমস্যা মোকাবেলা করতে হবে । সে লক্ষ্যে অভিভাবকের ও শিক্ষকদের করণীয় ‌কি ।

তিনি আরো ব‌লেন আগামী দিনের শিক্ষার্থীদের বৈশ্বিক সমস্যা মোকাবেলার জন্য যেসব বিষয়ে যোগ্যতা অর্জন করতে হ‌বে সেগু‌লো হ‌লো শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও দৃষ্টি ভঙ্গি ও মূল্যবোধ ।

আজকের এ সমাবেশের মাধ্যমে অভিভাবকবৃন্দের চিন্তা-চেতনা, পরামর্শ, ও অভিযোগসমূহ ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, শুধু ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নের ব্যাপারে শিক্ষকের উপর ছে‌ড়ে‌দি‌লে হ‌বেনা অভিভাবকবৃন্দকেও শিক্ষার্থীর লেখাপড়ার ওপর অধিক যত্নশীল হতে হবে।

পরিশেষে তিনি এ অভিভাবক সমাবেশের আলোচনা সভায় অভিভাবকবৃন্দের মধ্যে থেকে যেসব সূচিন্তিত মতামত, পরামর্শ ও দিক-নির্দেশনা সমূহ এসেছে তা দ্রুত বাস্তবায়ন করে আরো শিক্ষার মানোন্নয়ন করা হবে মর্মে অভিভাবকবৃন্দকে আশ্বস্ত করেন।

উক্ত সমা‌বে‌শে উপ‌স্থিত ছি‌লেন অত্র প্রতিষ্ঠা‌নের ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ, শিক্ষক/শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!