1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

চাল-আটা তেলসহ সকল নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ

  • আপডেট হয়েছে : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

চাল আটা তেলসহ সকল নিত্যপণ্যের দাম কমানো সিন্ডিকেটের দৌরাত্ম ও লোডশেডিং বন্ধ ফ্যাসিবাদী দুঃশাসন হটানো এবং গ্রাম শহরের শ্রমজীবী মানুষদের স্বল্পমূল্যে রেশনের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার (১৫ মে) বিকেলে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখা আয়োজনে শহরের পুরাতন বাজারের সামনে বালাসী রোডে এ বিক্ষোভ সমাবেশের অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের জেলার আহবায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবি জেলা কমিটির সাধারণ স¤পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা স¤পাদক রেবতী বর্মণ, বাসদ মার্কসবাদী জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্যাহ ও বাসদের জেলা সদস্য সচিব সুকুমার চন্দ্র মোদক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গত ছয়মাস যাবৎ লাগামহীনভাবে সকল নিত্যপণের দাম বাড়ছে। মানুষের প্রকৃত আয় কমছে। বাজারের উপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। সরকার সমর্থক ব্যবসায়ী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে গোটা বাজার। ফলে সরকার তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। অবস্থা এমন অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে যে শতকরা আশিভাগ মানুষ তার প্রয়োজনীয় বাজার করতে পারছে না। অন্যদিকে ভয়াবহ লোডশেডিং এর ফলে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না ছাত্র ছাত্রী পড়াশোনা করতে পারছে না মানুষ শান্তি তে ঘুমাতে ও পারছে না। বক্তারা আওয়ামী দুঃশাসন হটিয়ে গরীব মানুষের প্রকৃত গনতান্ত্রিক ব্যবস্থা কায়েম করার জন্য জনগণকে রাজপথে নেমে আসার আহবান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!