1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

গোবিন্দগঞ্জে কবরস্থান থেকে ৭ কঙ্কাল চুরি এলাকার জনমনে আতংক বিরাজ

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৫০ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকসিচর উত্তরপাড়া গ্রামের কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। শনিবার সন্ধ্যার সময় কামারদহ ইউনিয়নের বকসিচর উত্তরপাড়া গ্রামের কবরস্থানের পাশ দিয়ে যাতায়াতের সময় স্থানীয়রা কঙ্কাল চুরির বিষয়টি বুঝতে পারেন। এ বিষয়টি কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, ওইদিন সন্ধ্যার সময় ওই কবরস্থানের পাশ দিয়ে যাতায়াতের সময় প্রথমে একটি কবরের মাটি খোড়া অবস্থায় দেখতে পায়। পরে কবরস্থান ঘুরে আরও ছয়টি কবরের মাটি সরানো দেখতে পায় তারা। এসময় দেখা যায় মাটি সরানো কবরগুলো থেকে কঙ্কাল চুরি করা হয়েছে। তাদের ধারনা, রাতে ঝড়-বৃষ্টির পর কবর থেকে কঙ্কালগুলো চুরি করা হয়েছে। কয়েক বছর আগেও এই কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
এব্যাপারে গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দিন জানান, কবরস্থান থেকে কঙ্কাল চুরির বিষয়টি ইউপি চেয়ারম্যানের মাধ্যমে জানতে পেরেছি। তবে কেউ এখনও কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনাটি ক্ষতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!