1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

গাইবান্ধায় সুবিধা বঞ্চিত নারীদের আত্মনির্ভরশীল করতে ‘ইমপ্যাক্ট বিজনেস ইনকিউবেটর’-এর উদ্বোধন

  • আপডেট হয়েছে : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৫২ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুবিধা বঞ্চিত নারীদের ব্যবসায়ী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে একটি পরিবেশ বান্ধব ‘ইমপ্যাক্ট বিজনেস ইনকিউবেটর’-এ কার্যক্রমের উদ্বোধনী করা হয়েছে।
সোমবার (২২ মে) দুপুরে ‘এলা প্যাড’র উদ্যোগে কামারপাড়া এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন এলা প্যাডের প্রতিষ্ঠাতা মামুনুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উত্তম সরকার।
বক্তারা বলেন, এ কর্যক্রমের মাধ্যমে ‘এলা প্যাড’ দেখাতে চায় যে গ্রামীণ এলাকার মহিলারাও প্রান্তিক পর্যায়ে থেকে পরিবেশ বান্ধব স্মার্ট ব্যবসা চালাতে পারে। তাঁরাও ইনকিউবেটরের সহায়তা পেলে অভিনব ব্যবসা তৈরি করতে পারবেন। বিজনেস ইনকিউবেটর শুধুমাত্র উচ্চ শিক্ষতদের জন্যে নয়। এ জেলার নারীরা পরিবেশ বান্ধব ব্যবসা করে দেশ-বিদেশের দৃষ্টি আকর্ষণ করেছে। এখানে প্রান্তিক নারীরা তাঁদের সৃজনশীল ব্যবসায়িক ধারণা নিয়ে কাজ করতে পারবে। এখান থেকে নতুন নতুন ব্যবসা শুরুর জন্য প্রয়োজনীয় সহায়তা পাবেন।
অনুষ্ঠানে গার্মেন্টসের ফেলে দেয়া কাপড়ের টুকরা দিয়ে প্রান্তিক নারীরা পুনঃব্যবহার যোগ্য স্যানেটারি প্যাডসহ বিভিন্ন ধরণের তৈরি পণ্য প্রদর্শন করে। স্কুলের মেয়েরা তাঁদের নিজ নিজ স্কুলে ‘এলা প্যাড’-এর সহায়তায় ‘প্যাড ব্যাংক’ করে কিভাবে সকল ছাত্রীদের কাছে প্যাড পোঁছে দিচ্ছে সেটিও দেখানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!