1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

পলাশবাড়ীতে চিকিৎসার নামে প্রসুতি মা ও নবজাতক শিশুকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৪০ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে নার্সের ভূল চিকিৎসায় প্রসূতি মা ও নবজাজকের মৃত্যুর ঘটনায় দোষীদের বিচার এং শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সাড়ে টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সহ-সভাপতি ফেরদাউছ মিয়া, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, কার্যকরী সদস্য, ফজলুল হক দুদু, আমিরুল ইসলাম ও রিপোর্টার ইউনিটির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ। এসময় স্থানীয় এলাকাবাসীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।বক্তারা অভিযুক্ত নার্স আমেনা বেগম ঝর্ণার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীসহ ৭২ ঘন্টার আল্টিমেটাম প্রদান করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।

উল্লেখ্য; গত ২৩ মার্চ সকালে স্বর্ণা বেগম প্রসব বেদনায় ছঁটফঁট করায় চিকিৎসার জন্য তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অভ্যন্তর নেয়া হয়। ওইসময় কর্তব্যরত নার্স আমেনা বেগম ঝর্ণা প্রাথমিকভাবে প্রসূতিকে জরুরি বিভাগে ভর্তি না করে ভাগিয়ে তার বাসায় নিয়ে যান। সেখানে স্পেশাল চিকিৎসায় রাত ১২টা নাগাদ সন্তান প্রসব করানো সম্ভব হবে। অবশেষে ভোর ৬টার দিকে প্রসুতির গোপনাঙ্গ কেটে টেনে-হিঁচড়ে ফুঁটফুঁটে মৃত সন্তান বের করেন। কিছুক্ষণ পর নার্স জানায় সন্তানের পর এবার প্রসূতি মায়ের অবস্থা আশঙ্কাজনক। যেকোন মুহুর্তে মৃত্যু হতে পারে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে। পরে তাকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেন। গাইবান্ধা সদর হাসপাতালে নেয়ার পথেই প্রসুতির করুণ মৃত্যু ঘটে।

এদিকে; গাইবান্ধা সিভিল সার্জন ডা. মো. আব্দুল্লাহেল মাফী ঘটনাস্থল পরির্দশনে এসে অভিযুক্ত নার্স ঝর্ণার বেতন ভাতাদি বন্ধসহ সাময়িকভাবে অব্যহতি প্রদান করার নির্দেশ হাসপাতাল কর্তৃপক্ষকে। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মুহাম্মদ আনিসুর রহমান জানান, ওই অভিযুক্ত নার্সের কার্যক্রম তদন্তের জন্য ৫ সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!