1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৩৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী সদরের ঐতিহ্যবাহী এস.এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) দুপুরে বিদ্যালয় চত্বরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যার আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, শিক্ষক মো. আব্দুল বারী সরকার, ফারুকুল ইসলাম, অভিভাবক মিজানুর রহমান খান সুজন, প্রাক্তন শিক্ষার্থী সাইনটিস্ট (এফবিএ, ইউএসএ) ড. সিএম সাব্বির আহম্মেদ, বিদায়ী শিক্ষার্থী মাহতাব ইসলাম মাহি, শাহরিয়ার কবির সৌমিক, সুমাইয়া খাতুন, শিক্ষার্থী শেখ জিসান, মুনকার নাহিন ও জাবির আস আদ খান প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, বিদ্যালয় সহকারী শিক্ষক আ.ই.ম মিজানুর রহমান ও ৮ম শ্রেণীর শিক্ষার্থী ফাবিহা তাবাসসুম ফিহা। এসময় অভিভাবক, শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে পরীক্ষার্থীদের ভবিষ্যত জীবনের সার্বিক সাফল্য কামনা করে এক বিশেষ দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়। এবারের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানের সাধারণ ও ভোকেশনাল শাখা থেকে ২’শ ২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে বলে জানা যায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!