1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

গাইবান্ধায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৪৫ বার পড়া হয়েছে

সারাদেশের ন্যায় গাইবান্ধায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন বাংলা প্রথমপত্র, কারিগরিতে বাংলা দ্বিতীয়পত্র এবং মাদরাসা বোর্ডের অধীনে কোরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশের নির্দেশনা দেয়া হয়। পরীক্ষার প্রথম দিন গাইবান্ধার সরকারি উচ্চ বালক বিদ্যালয়, পিয়ারাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান ও পুলিশ সুপার মো. কামাল হোসেন।

এ সময় গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল আলম, এনডিসি জুয়েল মিয়া, সদর থানা অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান মাসুদ, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা বানু, জেলা সহকারি সমাজসেবা অফিসার শহিফুল ইসলাম ও পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোস্তম আলী মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় গাইবান্ধার সরকারি উচ্চ বালক বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ছাড়াও সদর উপজেলাসহ জেলার মোট ৭৩টি কেন্দ্রে ৩৫ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।

অপরদিকে; পিয়ারাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, পরীক্ষার হলগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নাই। কিছুটা অন্ধকার নিমজ্জিত ঘরে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা। দায়িত্বে খামখেয়ালিপনার কারণে খাইরুল ইসলাম নামে আমার বাংলা বিদ্যাপীঠ-এর শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।

পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষার্থে ৩শ’ ৭৬জন পুলিশ সদস্য দায়িত্বে রয়েছে।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. অলিউর রহমান বলেন, সারাদেশের ন্যায় গাইবান্ধায় এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধার ৭৩টি কেন্দ্রে মোট ৩৫ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!