1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

গাইবান্ধায় তথ্য প্রদানে অপারগতার বিরুদ্ধে আপিল শুনানি অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৩৭ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কায়সার মিশু কর্তৃক তথ্য অধিকার আইনে তথ্য প্রদানে অপারগতার বিরুদ্ধে আপিল শুনানি অনুষ্ঠিত হয়েছে।
২৭ এপ্রিল বৃহস্পতিবার বেলা ২ টায় জেলা কৃষি সম্প্রসারণ অফিসারের কার্যালয়ে আপিল শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানী করেন ড:মুহ: রেজাউল ইসলাম জেলা তথ্য প্রদানকারী কর্মকর্তা ও জেলা প্রশিক্ষণ অফিসার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধা।
এসময় পলাশবাড়ী উপজেলা কৃষি অফিসার ও তথ্য প্রদানকারী কর্মকর্তা ফাতেমা কায়সার মিশু,তথ্য গ্রহণকারী সাংবাদিক সিরাজুল ইসলাম রতনসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা তথ্য প্রদানকারী কর্মকর্তা ড: মুহ: রেজাউল ইসলাম বলেন তথ্য জানা ও পাওয়ায় অধিকার সবার আছে।তিনি নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রদানের জন্য উপজেলা কৃষি অফিসার ফাতেমা কায়সার মিশুকে নির্দেশনা প্রদান করেন।
এবং চাহিদা মত তথ্য দিতে ব্যার্থ হলে তথ্য কমিশনে সরনাপন্ন হওয়ার জন্য ভুক্তভোগীকে অনুরোধ জানান।
উল্লেখ্য পলাশবাড়ী উপজেলা কৃষি অফিসে বিভিন্ন কৃষি প্রনোদনা ও প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ভুয়া কৃষকদের তালিকায় সরকারি সুবিধা প্রদান সহ বিসিইসি,বিএডিসি, সার ডিলারদের তিন বছরের বরাদ্দ ও মাষ্টার রোল চেয়ে তথ্য অধিকার আইনে গত ৯ মার্চ ২০২৩ আবেদন করেন পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন।
সে পলাশবাড়ী উপজেলার উদয়সাগর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
এদিকে তথ্য প্রদান না করে উপজেলা কৃষি অফিসার ২৩ মার্চ ২০২৩ তথ্য প্রদানে অপারগতা প্রকাশ করে নোটিশ প্রদান করে।
পরে সাংবাদিক সিরাজুল ইসলাম রতন ১৮ এপ্রিল অপারগতার বিরুদ্ধে জেলা কৃষি সম্প্রসারণ অফিসারের নিকট আপীল করলে আপীল কর্তৃপক্ষ ২৭ এপ্রিল আপিল শুনানি দিন ধার্য্য করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!