1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
তিন ডাকাত গ্রেফতার, পিকআপ ভ্যান জব্দ - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

তিন ডাকাত গ্রেফতার, পিকআপ ভ্যান জব্দ

  • আপডেট হয়েছে : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৫৯ বার পড়া হয়েছে
গাইবান্ধা সদর ও পলাশবাড়ী উপজেলায় সিগারেটের গোডাউনে ডাকাতি সংঘটিত হয়।এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ৩ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও নগদ টাকা উদ্ধার করা হয়।
শনিবার (১১ মার্চ) দুপুরের দিকে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. কামাল হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন- বরগুনার আশকোনা গ্রামের মৃত চান মিয়ার ছেলে নাছির উদ্দিন মোল্লা দেলোয়ার (৫০), গাজীপুরের কাশিমপুর উপজেলার সারদাগঞ্জ গ্রামের মৃত ছমর উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৪৫) ও ঝিনাইদহের কোট চাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (৩৬)।
পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন, গত বছরের ২৯ নভেম্বর রাতে পলাশবাড়ীর নুনিয়াগাড়ী মেসার্স উচ্ছাস তরঙ্গ ট্রেডার্সে ডাকাতি হয়। এসময় নগদ ৩ লাখ ৮০ হাজার ৯৬ টাকা, একটি কম্পিউটারের সিপিইউ, টিএইচপি প্রিন্টার, দুটি মোবাইল ফোন, নেভী, কেটু শেখ, নেভী স্পেশাল, শেখ স্পেশালসহ মোট ২৫ কার্টুন সিগারেট ডাকাতি করে নিয়ে যায়।এছাড়াও ২২ জানুয়ারি রাতে গাইবান্ধা শহরের মাস্টারপাড়া খন্দকার মোড় ভি-এইড রোডস্থ মেসার্স সবুর এন্ড সন্স প্রতিষ্ঠানে ডাকাতি হয়। এ ঘটনায় নগদ ৫ লাখ ১০ হাজার টাকা ও মেরিস সিগারেট লুট করে নিয়ে যায়।
এদিকে, পৃথক এই ঘটনায় অপরাধীদের সনাক্তসহ তাদের গ্রেফতারের অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।এই অভিযানে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থান থেকে আন্তঃজেলা ওই ডাকাতদের গ্রেফতার করা হয়। এসময় ডাকাতি করা সিগারেটের বিক্রয়লব্ধ ২ লাখ ৫০ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান ও একটি কম্পিউটারের কি-বোর্ড জব্দ করা হয়। পুলিশ সুপার মো. কামাল হোসেন আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় আরও ৭-৮ টি করে মামলা বিচারাধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!