1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, ভুট্টার জমিতে মিললো মরদেহ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৫২ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলার সাঘাটা উপজলার রুবেল মিয়া (২৪) নামে এক ইজিবাইক চালকের গলায় গামছা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, রুবেলকে শ্বাসরোধে হত্যার পর তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার (২০ মার্চ) দুপুরে সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের ছিলমানের পাড়া গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। েনিহত ইজিবাইক চালক রুবেল মিয়ার বাড়ি উপজেলার ঘুরিদহ ইউনিয়নের পবন তাইর গ্রামে। রুবেল ওই গ্রামের আজগর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ছিলমানের পাড়ার একটি ভুট্টার জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তার গলায় গামছা পেঁচানো ছিলে। রাতে কোনো সময় দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ ফেলে গেছে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রজব আলী জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত রুবেল মিয়া পেশায় ইজিবাইক চালক। খবর পেয়ে স্বজনরা তার মরদেহ শনাক্ত করেছে।
পরিবারের বরাত দিয়ে ওসি জানান, গতকাল দুপুরে রুবেল তার ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর সে আর রাতে বাড়ি ফিরে যায়নি।ধারণা করা হচ্ছে, ইজিবাইকটি ছিনতাই করতেই চালক রুবেলের গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর তারা মরদেহ ভুট্টার জমিতে ফেলে পালিয়ে যায়। ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!