1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

গাইবান্ধায় চরাঞ্চলের মানুষের জীবন জীবিকায় ক্ষতিগ্রস্থ মানুষদের নিয়ে গণশুনানি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ২৬ বার পড়া হয়েছে
গাইবান্ধায় জলবায়ু পরিবর্তন ক্ষতিগ্রস্তদের নিয়ে গণশুনানি
জলবায়ূর প্রভাবে চরাঞ্চলের মানুষের জীবন জীবিকায় ক্ষতিগ্রস্থ মানুষদের নিয়ে আজ গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদীর চরে জলবায়ু বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২১ মার্চ) গাইবান্ধার ব্রহ্মপুত্র নদীর কুন্দেরপাড়া চরে সেচ্ছাসেবী সংগঠন গণ উন্নয়ন কেন্দ্র এই শুনানীর আয়োজন করেন। গণ শুনানীতে প্রধান অতিথি হিসাবে ছিলেন ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি।
জিইউকের প্রতিষ্ঠাতা এম আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, পুলিশ সুপার কামাল হোসেন। বিচারক প্যানেলে ছিলেন পানি ও জলবায়ু বিঞ্জানী ড. আইনুন নিশাত, সাউথ এশিয়া ক্লাইমেট চেঞ্জ জার্নালিষ্ট ফোরামের প্রেসিডেন্ট আশীষ গুপ্ত,লেখক গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম।
জলবায়ুর প্রভাবে গাইবান্ধার তিস্তা যমুনা ও ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চলের মানুষের বন্যা, খড়া, নদীভাংগন সহ বিভিন্ন দুর্যোগে ক্ষয়ক্ষতি তুলেন চরাঞ্চলের নারী সফুরা বেগম, লাইলী বেগম, সাবানা বেগম ও লালমিয়া সহ চরাঞ্চলের বাসিন্দারা ।
রায়ে ড. আইনুন নিশাত বলেন, জলবায়ু পরিবর্তন এবং ক্ষতিগ্রস্তের জন্য ধনী রাষ্ট্রগুলো দায়ী। গণ শুনানীতে সবদিক বিবেচনা করে জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্থ চরবাসীকে ক্ষতির হাত থেকে রক্ষার জন্য ধনী দেশগুলোর প্রতি আহবান জানান।
মন্ত্রী বলেন, বন্যার দুর্ভোগ কমিয়ে আনতে বাড়িঘর উচু করতে হবে। কোন জায়গা ফেলে রাখা যাবেনা। আমরা নদীতে মাছ পাইনা কেনো, রআমরা যখন মাছ ধরা বন্ধ করি অন্যদেশ তখন মাছ ধরা শুরু করে । সে কারণে মাছ পাওয়া যায় না নদীতে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!