1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পীরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে খড়ের গাদায় আগুন। - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

পীরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে খড়ের গাদায় আগুন।

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

পীরগঞ্জের পূর্ব শত্রুতার জেরে খড়ের গাদায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে ঘর-বাড়ী পুড়িয়ে দেয়ার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ। বুধবার রাতে উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের মিলকী গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
গ্রামবাসী ও এজাহার সূত্রে জানা যায়, মিলকী গ্রামের মৃত কাশেম মিয়ার ব্যবসায়ী পুত্র সবজাল মিয়ার (৫৬) সঙ্গে প্রতিবেশী চাচাতো ভাই মৃত মহির উদ্দিনের পুত্র লেবু মিয়ার দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এরই সূত্র ধরে লেবু মিয়া (৪২) বুধবার রাতে সবজাল মিয়ার বাড়ীর সঙ্গে থাকা খড়ের গাদায় পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার সময় সবজাল মিয়া বাধা দিতে গেলে লেবু মিয়া অকথ্য ভাষায় গালি গালাজসহ প্রাণনাশের হুমকী দিতে থাকে।
এক পর্যায়ে আগুন যখন দাউদাউ করে জ্বলে উঠে তখন লেবু মিয়া সটকে পড়ে। পরে গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দীর্ঘ পৌনে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির হোসেনের সঙ্গে কথা হলে জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft