1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

পলাশবাড়ীর পল্লীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ গরু ও ১ ছাগল পুড়ে ছাই : সাড়ে ৫ লাখ টাকার ক্ষতিসাধন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪০ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে একই পরিবারের বসতবাড়ির গোয়ালঘর ভস্মিভূতের ঘটনায় গরু-ছাগল পুড়ে ছাই হয়েছে। আকস্মিক অগ্নিকান্ডে পরিবারটির অন্ততঃ সাড়ে ৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
জানা গেছে, সোমবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পল্লী হাসানখোর পশ্চিমপাড়া গ্রামের স্বর্গীয় নিমাই সরকারের ছেলে নিরাঞ্জন সরকার অন্যান্যদিনের ন্যায় রাতের খাবার শেষে স্বপরিবারে ঘুমিয়ে পড়েন।
এদিকে; গভীর রাত ১টার দিকে গোয়াল ঘরে মশা নিধনে ধোঁয়া দেয়ার জ্বলন্ত কয়েল ও গোবরের ঘুটিয়া থেকে আগুনের সূত্রপাত ঘটে। জ্বলন্ত আগুনের দাউ-দাউ লেলিহান শিখা দ্রুত গোটা গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এতে হালের বলদসহ ৪টি গরু এবং ১টি ছাগল নিমিষেই অগ্নিদগ্ধ হয়ে পুড়ে মারা যায়।
এলাকাবাসীরা আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষণে গরু-ছাগলসহ গোয়াল ঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেও যাতায়াতের রাস্তা সংকুচিত থাকায় অগ্নিকান্ডের ঘটনাস্থলে পৌঁছার আগেই গোটা গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক ছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বকর প্রধান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সম্ভাব্য সহায়তা প্রদানের আশ্বাস দেন।
অপরদিকে; কিশোরগাড়ী সমাজকল্যাণ সংস্থা একটি তহবিল গঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে থেকে সহায়তাদানের প্রতিশ্রুতি দিয়েছেন। গৃহপালিত গবাদিপশু মৃত্যের কারণে পরিবারটি বিমূর্ষ কান্না বিজড়িতসহ মুষড়ে পড়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!