শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

পলাশবাড়ীতে সড়কে যাত্রীবাহী কোচ-ট্রাক্টর-অটোবাইক সংঘর্ষে নিহত ২ : গুরুতর আহত ৬

  • আপডেট হয়েছে : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী-গাইবান্ধা সড়কে যাত্রীবাহী কোচ-ট্রাক্টর- অটোবাইক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চালক-যাত্রীসহ নিহত ২ এবং গুরুতর আহত হয়েছেন ৬ ব্যক্তি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা যায়।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলার বেতকাপা ইউনিয়ন এলাকার গাইবান্ধা- পলাশবাড়ী সড়কের সাখোয়া মাঝিপাড়া নামক স্থানে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন সন্ধায় রিমি এন্টারপ্রাইজের একটি কোচ ঢাকা থেকে গাইবান্ধা অভিমুখে যাচ্ছিল। এসময় একটি ট্রাক্টর এবং তার পিছনে একটি অটোবাইক পলাশবাড়ী অভিমুখে আসছিল। যাত্রীবাহী বাসটি চলন্ত ট্রাক্টরের সাইডে ধাক্কা দেয়ায় ট্রাক্টরটির এক সাইড দুমড়ে-মুচড়ে যায়। পিছন থেকে অটোবাইকটি ওইসময় ট্রাক্টরের সাইড ভাঙ্গা স্থানে ঢুকে পড়ে। এতে অটোবাইক চালক এবং এক যাত্রীসহ ২জন নিহত হয়। অটোবাইকে থাকা অপর ৬ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের সাদেকপুর বৌলেরপাড়া গ্রামের ধলু মিয়ার ছেলে অটোবাইক চালক শাহারুল ইসলাম (২৭) এবং পলাশবাড়ী উপজেলার বেতাকাপা ইউনিয়নের রাইতি নড়াইল গ্রামের বুদা মিয়ার ছেলে অটোবাইক যাত্রী কাপড় ব্যবসায়ী সেলিম মিয়া (২৫) ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আরো ৬ জন আহত হয়েছেন বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা যায়।
থানা অফিসার ইনচার্জের দায়ীত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) দিবাকর অধিকারী সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft