1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল

পলাশবাড়ীতে রাস্তার গাছ গোপনে নিলাম দেখিয়ে স্বল্প মূল্যে বিক্রির প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৮ বার পড়া হয়েছে
পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ গোপনে নিলাম দেখিয়ে বিক্রির প্রতিবাদে ইউনিয়বাসীর আয়োজনে ইউনিয়ন পরিষদের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেংগুলিয়া গ্রাম উন্নয়ন সমিতি কর্তৃক বেংগুলিয়া গ্রাম হতে খোর্দ্দ টেংরা গ্রাম পর্যন্ত রাস্তার দু’ধারে ২০০৭ সালে ইউক্লিপটার্স গাছ রোপন করা হয়। উক্ত রোপনকৃত গাছের মধ্যে ২৪৭টি গাছ ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক উপজেলা বন বিভাগের সাথে যোগসাজোসে প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের গাছ মাত্র ৪ লক্ষ ৮৮ হাজার টাকায় বিক্রি করে বাকী টাকা ভাগ-বাটোয়ারা করেছেন মর্মে অভিযোগ উঠেছে। এ বিষয়ে অত্র ইউনিয়নবাসী ৯ ফেব্রুয়ারী সকাল ১১টায় কাশিয়াবাড়ী বাজারস্থ ইউপি পরিষদ ভবনের সামনে রাস্তায় এক মানববন্ধন করেন। বক্তারা উক্ত দুর্নীতিবাজ চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম তুলে ধরে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।
প্রচার-প্রচারণা না করে গোপনে নিলাম ও স্বল্প মূল্যে গাছ বিক্রির ব্যাপারে জানতে চাইলে, ইউপি চেয়ারম্যান আবু বক্কর জানান গাছের মূল্য নির্ধারণ করেছেন বন বিভাগ। আমরা সামান্যটুকু ঢোল দিয়েছি। তবে সরকারী নিয়ম অনুযায়ী গাছ বিক্রি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!