1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

পলাশবাড়ীতে উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে প্রদর্শনী’র উদ্বোধন ও পুরস্কার বিতরণ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৭ বার পড়া হয়েছে

“স্মার্ট লাইভস্টক-স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারী হাসপাতালের বাস্তবায়নে প্রদর্শনী’র উদ্বোধন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনভর পৌরশহরের পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ চত্ত্বরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এ প্রদশর্নী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাইবান্ধা-৩ নির্বাচনী এলাকার সাংসদ বাংলাদশ কৃষকলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। এরআগে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আলতাব হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান, উপজেলা কৃষকলীগ সভাপতি মহাব্বত জান চৌধুরী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, খামারী হাবিবুর রহমান আঃ হালিম ও সৈয়দ দ্বীন মোহাম্মদ প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. হেমায়েত রহমান। পরে অতিথিবৃন্দ প্রদর্শনীর বিভিন্ন স্টল সমূহ পরিদর্শন করেন। এ বছর প্রাণিসম্পদ প্রদর্শনীতে উপজেলার খামারী ও ব্যক্তি পর্যায়ের ৫০টি স্টল স্থাপন করা হয়। এতে বিভিন্ন প্রজাতির পশু প্রদর্শন করা হয়। এদিন বিকেলে শ্রেষ্ট খামারী মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎসহ অন্যান্যরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!