রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

নির্বাচন নয়, তবে খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন : আইনমন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৫ বার পড়া হয়েছে

 

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে নির্বাচন করতে পারবেন না; তবে রাজনীতি করতে পারবেন।

বৃহস্পতিবার (২৩) রাজধানীর বিজ মিলনায়তনে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘বেগম জিয়াকে মুক্তি দেয়া হয় দুটি শর্তে। একটি হলো বাসায় থেকে চিকিৎসা নেবেন। আরেকটি হলো দেশের বাইরে যেতে পারবেন না। রাজনীতি করতে পারবেন না – এমন কোনো শর্ত ছিল না।’

খালেদা জিয়া দলীয় কার্যালয়ে অফিস করতে পারবেন কি না – এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সেটা উনার বিষয়, আমি উনাকে কী পরামর্শ দেব।’

আনিসুল হক বলেন, ‘আইনি পরামর্শ প্রয়োজন হলে উনাদের আইনজীবীদের কাজে লাগাতে পারে। নাহলে আমার কাছে চিঠি লিখুক।’

মন্ত্রী বলেন, ‘আমাদের ওপর কোনো আন্তর্জাতিক চাপ নেই।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft