1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

দেশে সুশাসন চালু করেছিলেন জাতীয় পার্টি-সাংসদ শামীম

  • আপডেট হয়েছে : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছেন। জাতীয় পার্টি সন্ত্রাসের রাজনীতি করে না। দেশে সুশাসন চালু করেছিলে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। জাতীয় পার্টির শাসন আমলে দেশের মসজিদ-মন্দিরের পানি এবং বিদ্যুৎ বিল বাতিল করে দিয়েছিল। শুক্রবার ও জন্মাষ্টামির ছুটি নির্ধারণ, উপজেলা পরিষদ চালু করেছিলেন জাতীয় পার্টির এরশাদ। জাতীয় পার্টি ভোটের মাধ্যমে এমপি হতে চায়। সে কারণে সকল নেতাকর্মীকে সক্রিয় ভুমিকা পালন করতে হবে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদ মাঠে শ্রীপুর ইউনিয়ন জাপা’র সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি এসব কথা বলেন। শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মতিয়ার রহমান ডাকুয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পাটির সদস্য সচিব সরোয়ার শাহিন, পৌর মেয়র পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, সহ-সভাপতি আবুল মাওলানা, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আজম হান্নু, সাংগঠনিক সম্পাদক সরদার মিজানুর রহমান মিলন, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি ছাইদুর রহমান, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সভাপতি সরোয়ার হোসেন বাবু, উপজেলা জাতীয় ছাত্র সমাজ সভাপতি শাহ সুলতান সুজন, পল্লীবন্ধু পরিষদ সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জাতীয় মহিলা পার্টি সভাপতি আক্তার বানু ইতি প্রমুখ। এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে মতিয়ার রহমান ডাকুয়াকে সভাপতি, আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক ও রেজাউল করিম মুক্তিকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি ঘোষনা করেন সাংসদ শামীম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!