1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

থানা পুলিশের প্রেস কনফারেন্স পলাশবাড়ীতে ২৪ কেজি গাঁজা উদ্ধারসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ

  • আপডেট হয়েছে : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে ২৪ কেজি শুকনা গাঁজা উদ্ধারসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পলাশবাড়ী থানা পুলিশ ভবন মিলনায়তনে প্রেস কনফারেন্সের আয়োজন করেন সহকারি পুলিশ সুপার(সি-সার্কেল)উদয় কুমার সাহা।
এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, গাইবান্ধার পুলিশ সুপার মো.কামাল হোসেনের সার্বিক দিক-নির্দেশনায় পলাশবাড়ী থানা এলাকাকে মাদকমুক্ত’র লক্ষ্যে নিয়মিত পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গোপনসূত্রে খবর পেয়ে রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে থানা পুলিশের আব্দুল মান্নানের নেতৃত্বে একটি পুলিশ টীম অভিযান পরিচালনা করে।
পলাশবাড়ী পৌরশহরের রংপুর-ঢাকা জাতীয় মহাসড়কের মহেশপুর বিটিসি মোড় নামক এলাকায় তপন কুমার রায়ের বসতবাড়ি সংলগ্ন রংপুর হতে বগুড়াগামী সফর সঙ্গী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৭০১০) একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে পৃথক তিন পোটলায় ২৪ কেজি গাঁজা উদ্ধারসহ এসময় ৩ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
পুলিশী জিজ্ঞাসাবাদে মাদক কারবারিরা জানায়, বগুড়ার জনৈক এক ব্যক্তি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পশ্চিম রামখানা গ্রামের সোলেয়মান মিয়ার ছেলে আাব্দুল আজিজের নিকট হতে ক্রয়কৃত গাঁজা নিয়ে বগুড়ায় যাচ্ছিল।
গ্রেফতারকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা (মিস্ত্রিটারী) গ্রামের দুলাল হোসেনের ছেলে জসিম (২২) একই উপজেলার পশ্চিম রামখানা (মাদ্রাসা মিস্ত্রি মোড়) গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে আতিকুর রহমান (২৫) এবং ফুলবাড়ী উপজেলার বেড়াকুঠি মুন্সিপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে জাহিদুল ইসলাম জাকির (২০)।
ইলেকট্রিক ক্যাবল প্যাঁচানো হার্ডবোড-রড ও ভিতরে প্লাষ্টিক পাইপের তৈরি কয়েলে সাদা পলিথিনে কালো কসটেপ দিয়ে অভিনব কায়দায় পৃথক তিনটি পোটলায় মোড়ানো আনুমানিক ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রেস কনফারেন্সে সহকারি পুলিশ সুপার শুভ্রদেব, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা, এসআই আঃ মান্নান, থানা পুলিশের অপরাপর সদস্য ছাড়াও গণমাধ্যমের স্থানীয় সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ ব্যাপারে পলাশবাড়ী থানায় মামলা (নং-২৮,তাং-২৬/০২/২০২৩) রুজু করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!