1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

গোপনে গাছ বিক্রির প্রতিবাদে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

  • আপডেট হয়েছে : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে গোপনে রাস্তার গাছ বিক্রি করার প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করেছে ইউপি সদস্যসহ এলাকাবাসী। ২২ ফেব্রুয়ারী বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬নং বেতকাপা ইউপি পরিষদের সামনে ইউপি সদস্য আবু তাহেরের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তরা জানান,বেতকাপা ইউনিয়নের খামার নড়াইল গৌরনিতাই সমবায় সমিতি কর্তৃক রোপনকৃত ৫’শ ৪৮টি গাছ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা এবং উক্ত সমিতির সভাপতি-সম্পাদক ও বন বিভাগের সাথে যোগসাজোস করে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সকল ইউপি সদস্যের অজান্তেই রেজুলেশন,মাইকিং এবং গাছের নাম্বারিং না করেই প্রায় ৬৮ লক্ষ টাকা মূল্যের গাছ মাত্র ১৪ লক্ষ ২০ হাজার টাকায় মেসার্স মুন ফার্নিচারের নিকট সর্বোচ্চ দরদতা দেখিয়ে বিক্রি করেন। ফলে চেয়ারম্যানের দূর্নীতির কারণে সরকার আশানুরুপ রাজস্ব পাচ্ছেনা উক্ত ইউনিয়ন থেকে। সাথে ক্ষতিগ্রস্থ হচ্ছে রাস্তার দু’ধারের জমির মালিকগণ। ইতিপূর্বে অত্র ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা বিভিন্ন রাস্তার গাছ নিয়মবর্হিভূতভাবে বিক্রি করে টাকা পকেটস্থ করেছেন বলেও মানববন্ধনে উল্লেখ করা হয়। এসময় বক্তব্য রাখেন অত্র বেতকাপা ইউনিয়ন পরিষদের সদস্য মোরশেদ আলম,সোহেল মিয়া,আঃ মালেক, মোস্তাফিজুর রহমান মানিক,বাদশা মিয়া রওশন আরা ও আতোয়ারা বেগম। এছাড়া এলাকাবাসীর পক্ষে হাবিবুর রহমান সৈকত বক্তব্য রাখেন। বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মানববন্ধনে জোর দাবী জানান। এ মানববন্ধনে এলাকার অসংখ্য নারী পুরুষ অংশ নেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!