1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ

গাইবান্ধা থেকে দুই কলেজ ছাত্রী নিখোঁজ ৪ দিনেও মেলেনি সন্ধান

  • আপডেট হয়েছে : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬১ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা শহরের একটি মেস থেকে গোবিন্দগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে যাবার পথে নিখোঁজ হয়েছেন দুই কলেজ ছাত্রী। গত ২ ফেব্রুয়ারি তারা নিখোঁজ হবার পর পরিবারের পক্ষ থেকে গাইবান্ধা সদর থানায় জিডি করা হলেও গতকাল সোমবার পর্যন্ত পুলিশ তাদের কোন সন্ধান পায়নি।
নিখোঁজ দুই ছাত্রীর বাবা রউফ মন্ডল ও আব্দুল লতিফ সরকার জানান, রিফাত জান্নাত ও লাবিবা খাতুন দুজনই উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্রী। জান্নাত গাইবান্ধা সরকারি কলেজে এবং লাবিবা সরকারি মহিলা কলেজে পড়াশুনা করেন। তাদের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ও পাড় সোন্দইল গ্রামে। একই এলাকার হওয়ায় তারা একসাথে গাইবান্ধা শহরের পলাশ পাড়ার ‘ছালমা মঞ্জিল’ নামের মেসে থাকতেন। গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় তারা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একসাথে মেস থেকে বের হয়ে বাস টার্মিনালের দিকে রওনা হন। কিন্তু দীর্ঘসময় পরও বাড়ি গিয়ে না পৌঁছায় মোবাইলে যোগাযোগ করা হলে দুজনেরই মোবাইল তখন থেকে বন্ধ পাওয়া যায়। লাবিবা খাতুনের বাবা আব্দুল লতিফ সরকার বলেন, মেয়ে দুজনের কোন খোঁজ না পাওয়ায় বাড়িতে কান্নাকাটি চলছে। আমরা কোন কুলকিনারা পাচ্ছি না।
এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় দুটি পৃথক জিডি করা হয়েছে। তাদের কোন সন্ধান এখনো পাওয়া যায়নি। তবে তাদের উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!