1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

গাইবান্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৫ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার গাইবান্ধায় বিস্তারিত কর্মসূচি পালন করা হয়। রাত ১২টা ১মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান ও প্রশাসন পর্যায়ের কর্মকর্তারা। পরে পুলিশ মো. কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ প্রশাসনের কর্মকর্তারা পুষ্পমাল্য অর্পণ করেন শহীদ বেদিতে। এরপর জেলা আওয়ামীলীগের পক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে আওয়ামীলীগ নেতাকর্মীরা এবং পরে পৌরসভা, গাইবান্ধা প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বহুব্রীহিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়। সকালে সরকারি আধা সরকারি স্বায়তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত করণ, সূর্যোদয়ের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী ও সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করেন। শিশু একাডেমির উদ্যোগে শিশুদের ভাষার গান, কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, দুপুরে বিভিন্ন মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর সিদ্দিক, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. শহীদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!