1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

গাইবান্ধায় বিএনপির উদ্যোগে পদযাত্রায় ব্যারিস্টার খোকন

  • আপডেট হয়েছে : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ ওয়ান ইলেভেনের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেও মামলা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করার পর তিনি তাঁর মামলা তুলে নিলেন। অথচ বেগম খালেদা জিয়াকে সেই মামলায় দীর্ঘদিন কারোভোগ করতে হয়েছে। শুধু তাই নয়, খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ার পরও তাকে মুক্তি না দেয়ায় দেশেই চিকিৎসা নিতে হচ্ছে। তাকে বিদেশে চিকিৎসার কোন সুযোগ দেয়া হয়নি।
আজকে দেশে আওয়ামীলীগ সুষ্ঠু নির্বাচনের নামে ভোট চুরি করে ক্ষমতায় আসে। তিনি বলেন, আওয়ামীলীগ ভোট চোর, তারা দিনের ভোট রাতে করে। নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামীলীগ কোথাও কোন আসন পাবে না। তিনি আরও বলেন, আজকে বিএনপির প্রত্যেক নেতাকর্মীর নামে মিথ্যা গায়েবী মামলা দিয়ে তাদেরকে হয়রানী করা হচ্ছে। বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময় আওয়ামীলীগ আন্দোলনের নামে দীর্ঘদিন হরতাল করেছিল। গাইবান্ধায় আশির দশকে বিএনপির যে জোয়ার ছিল আজকের পদযাত্রায় পুনরায় সেই জোয়ার ভেসে উঠেছে। আজকের দশ দফা এই সরকারের পদত্যাগের দাবি। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যুৎ গ্যাস চাল ডাল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের দাবি ও তত্ত্বাবধায় সকরারের দাবি এবং গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গতকাল শনিবার গাইবান্ধায় জেলা বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়। পদযাত্রার আগে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক এতে সভাপতিত্ব করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় পদযাত্রা কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি মো. শহিদুজ্জামান শহীদ, অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু, ফারুক আলম সরকার, জেলা কৃষক দলের মোস্তাক আহমেদ, জেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক ভুটটু, ছাত্রদল জেলা খন্দকার জাকারিয়া জিম প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!