1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭০ বার পড়া হয়েছে

সরকারের পদত্যাগ নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, গ্যাস বিদ্যুৎ জ্বালানি তেল চাল আটাসহ সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে গতকাল মঙ্গলবার শহরের গানাসাস মার্কেটের সামনে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাম জোটের সমন্বয়ক এবং বাসদ গাইবান্ধা জেলার আহবায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলার আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, সিপিবি জেলা সাধারণ স¤পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা স¤পাদক রেবতী বর্মণ প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ দেশের সার্বিক অবস্থা তুলে ধরে বলেন, চাল আটা গ্যাস বিদ্যুৎ জ্বালানি তেলসহ সকল নিত্য পণ্যের লাগামহীন উর্ধগতি, রুশ ইউক্রেন যুদ্ধের নানামুখী প্রভাব, দেশের অভ্যন্তরে চলমান দুঃশাসন দমন পীড়ন রাজনৈতিক সামাজিক অস্থিরতার ফলে গোটা সমাজ জুড়ে এক দমবন্ধ অবস্থা বিরাজ করছে। তাঁরা বলেন, ভোট জনগণের গণতান্ত্রিক অধিকার। ২০১৪ সাল থেকে বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। স্বাধীনতার পর গত ৫১ বছরে দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনই  সুষ্ঠু হয়নি। সেখানে তত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনগুলো তুলনামূলকভাবে ভালো হয়েছে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। সেকারণে দেশের জনগন সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চায়। নেতৃবৃন্দ পল্লী বিদ্যুৎ-নেসকো অফিসের অনিয়ম দুর্নীতি গ্রাহক হয়রানি বন্ধ এবং প্রতি বিঘা জমির সেচ ভাড়া সরকার কর্তৃক নির্ধারণ করে কার্যকর করার দাবি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!