1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ

গাইবান্ধায় জেলা জামায়াতের আমীরসহ দুইজন গ্রেফতার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা জামায়াতের আমীর ও ইউনিয়ন জামায়াতের আমীরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। পুলিশের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরের নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন, গাইবান্ধা জেলা জামায়াতের আমীর লক্ষীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মছিব উদ্দিনের ছেলে আব্দুল করিম এবং সদর উপজেলার বল্লমঝড় ইউনিয়ন সভাপতি উত্তর ধানগড়ার আবদুল মতিনের ছেলে আবদুল্লাহ আল মাহমুদ।
বৃহস্পতিবার ভোর রাতে দিকে সদর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের ওই দুই নেতাকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)/২৫—ডি ও বিস্ফোরক আইনের ৩/৪ ধারায় মামলাসহ একাধিক মামলার আসামি তারা।
পুলিশ জানায়, গত ১ জানুয়ারী সকালে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের আলফালা মসজিদে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য গোপন বৈঠক করেন। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনার স্থলে যাওয়া আগেই পালিয়ে যান তারা। সেই দিনই সকালে পুলিশ বাদী হয়ে ১৮ জন জামায়াত নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ৪০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনের মামলা দায়ের করে। তারই পরিপেক্ষিতে বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়।
সদর থানা অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান বলেন, জামায়াতের দুই নেতাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!