1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

গাইবান্ধায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৭ বার পড়া হয়েছে

জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে গতকাল মঙ্গলবার মৎস্যজীবী দল গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক।

দলীয় কার্যালয়ে মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা মৎসজীবী দলের আহবায়ক একেএম শামীম আহম্মেদ পলাশের সভাপতিত্বে ও সদস্য সচিব হারুন অর রশিদ খান রাহাতের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, জেলা মৎস্যজীবী দলের উপদেষ্টা ফরহাদ আলম ডাবলু প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের দু:শাসনে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। জনগণ আর এই সরকারের মুখ দেখতে চায় না। এই সরকার দেশের মানুষদেরকে কোনঠাসা করে রেখেছে। তাদের ভয়ে কেউ আজ মুখ খুলতে সাহস পায় না। তারা আরও বলেন, সারাদেশে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। আগামীতে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!