1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

গাইবান্ধায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫১ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

দেশব্যাপী বিএনপি জামায়াত-শিবিরের বোমাবাজী সন্ত্রাস নাশকতা নৈরাজ্যের বিরুদ্ধে গতকাল শনিবার গাইবান্ধা জেলা আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় পৌরপার্ক শহীদ মিনার চত্বরে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।
আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সাকা ও তানজিমুল ইসলাম জামিলের সঞ্চালনায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল, রেজাউল করিম রেজা, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, আমিনুর জামান রিংকু, ওমর ফারুক রুবেল, কামাল হোসেন, মানিক ঘোষ, অ্যাড. মহিবুল হক মোহন, অ্যাড. সমীরণ কুমার সরকার, অ্যাড. আহসানুল করিম লাছু, মোজাম্মেল হক ঝিলাম, সরদার মো. শাহীদ হাসান লোটন, শাহ আহসান হাবিব রাজিব, লুদমিলা পারভীন, মাহমুদা বেগম পারুল, দীপক কুমার পাল, সুধাংশু কুমার রায়, শহিদুল ইসলাম স্বপন, আব্দুর রাজ্জাক ভুট্টু, অ্যাড. আব্দুল্যাহ কনক, আব্দুল লতিফ, মো. আসিফ সরকার প্রমুখ।
বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশে বিশৃংখলা সৃষ্টির লক্ষ্যে তারা সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। তারা বিদেশীদের উপর ভর করে অগণতান্ত্রিকভাবে দেশের সরকার পরিবর্তনের পায়তারা করছে। কিন্তু এদেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় বসাবে এবং কোন ষড়যন্ত্রে কাজ হবে না।
সমাবেশ শেষে একটি বিএনপির ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!