1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
এশিয়ান ইনডোরে স্বর্ণ জিতলেন বাংলাদেশের ইমরানুর - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

এশিয়ান ইনডোরে স্বর্ণ জিতলেন বাংলাদেশের ইমরানুর

  • আপডেট হয়েছে : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩৮ বার পড়া হয়েছে

 

দেশের ক্রীড়াঙ্গনে নতুন এক ইতিহাসের জন্ম হল আজ। যে অর্জনের রচয়িতা স্প্রিন্টার ইমরানুর রহমান।

কাজাখাস্তানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন ইমরানুর। যেখানে তিনি সময় নিয়েছেন ৬.৫৯ সেকেন্ড।

দৌড় শেষ করেই উচ্ছ্বাসে ভেসেছেন ইমরানুর। গ্যালারি থেকে দৌড়ে এসে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব তাকে লাল-সবুজ পতাকা জড়িয়ে দেন। হয়তো এই দিনটির জন্য অপেক্ষায় ছিলেন ইমরানুর। দেশের জন্য খেলবেন। লাল-সবুজ পতাকা জড়িয়ে দেশে-বিদেশি টার্ফ মাতাবেন। দেশে তো দ্রুততম মানব হয়েছেনই। এবার আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবারের মতো সোনার পদক জিতলেন। এশিয়ান এই স্তরের প্রতিযোগিতায় এর আগে কখনও বাংলাদেশ থেকে কেউ পদক অর্জন করতে পারেনি। দক্ষিণ এশিয়া অঞ্চল পরযন্ত সীমাবদ্ধ ছিল।

এর আগে কাজাখস্তানের আস্তানায়  শনিবার ৬০ মিটার স্প্রিন্টের সেমি-ফাইনালে ৬ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন ইমরানুর। কাছাকাছি দৌড়ে অল্পের জন্য প্রথম হতে পারেননি। তার সমান সময় নিয়ে ফটো ফিনিশিংয়ে প্রথম হয়েছেন কাতারের ফেমি সেউন ওগুনোডে।

এদিন সকালের হিটে তিনি সময় নিয়েছিলেন ৬ দশমিক ৭০ সেকেন্ড। এই ইভেন্টে ইমরানুরের সেরা টাইমিং আগে ছিল ৬ দশমিক ৬৪ সেকেন্ড। গত বছর সার্বিয়ার বেলগ্রেডে এই টাইমিং করেছিলেন এই অ্যাথলেট।

এর আগের দিন মেয়েদের বিভাগেবাংলাদেশের শিরিন আক্তার হিট থেকে বিদায় নেন ৭ দশমিক ৯৩ সেকেন্ড সময় নিয়ে। অবশ্য বাংলাদেশের দ্রুততম মানবী টাইমিংয়ে উন্নতি করেছেন। আগে এই ইভেন্টে ৮ দশমিক ৫০ সেকেন্ড নিয়ে দৌড় শেষ করার রেকর্ড আছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft