মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

আ.লীগ রাজপথে থেকে বিএনপির বিশৃঙ্খলা রুখে দেবে : কাদের

  • আপডেট হয়েছে : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৯ বার পড়া হয়েছে

আন্দোলনের নামে বিএনপি যতই বিশৃঙ্খলা করুক না কেন, আওয়ামী লীগ রাজপথে থেকে তা মোকাবেলা করবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই সঙ্গে বিশৃঙ্খলা রুখে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আওয়ামী লীগ দেশের গণতন্ত্র নিশ্চিত করবে বলেও মন্তব্য করেছেন তিনি।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলায় বাংলাদেশ ছাত্রলীগের স্টল পরিদর্শনে এসে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জ্বালাও-পোড়াও আন্দোলনের জন্য সবসময় সেরা ছিল। আন্দোলনের সফলতা না পেয়ে তারা এখন বিশৃঙ্খলা ও সংঘাতের দিকে এগোচ্ছে। বিএনপির পদযাত্রা কর্মসূচির নামে বিশৃঙ্খলা করছে। আর আওয়ামী লীগ জনগণের নিরাপত্তার জন্য কাজ করছে।

আওয়ামী লীগ সংঘাত চায় না, বরং শান্তি চায় উল্লেখ করে তিনি বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে সংঘাতের দিকে যেতে চায়। ২০১৩-১৪ সালের মতো সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের মতো ঘটনার পুনরাবৃত্তি যেন করতে না পারে সে জন্য সরকারের পাশাপাশি আওয়ামী লীগ সতর্ক ও প্রস্তুত আছে।

আওয়ামী লীগের শীর্ষ এই নেতা বলেন, বর্তমানে দেশে কোনো সংঘাতময় পরিস্থিতি নেই। বিক্ষোভ সমাবেশ করতে লোক লাগে, সংঘাত করতে দু’-চারজন হলেই চলে। বিএনপির সে স্বভাব ও শিক্ষা আছে।

বিএনপির কড়া সমালোচনা করে তিনি বলেন, তাদের নিজের ঘরেই গণতন্ত্র নেই। তারা দেশে গণতন্ত্র চায় না, তারা চায় সংঘাতময় পরিস্থিতি তৈরি করে অন্ধকারের চোরাগলি দিয়ে ক্ষমতায় যেতে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা সকালবেলা ঘুম থেকে উঠেই অ্যাম্বাসি ও হাইকমিশনে নালিশ করতে যায়। এ জন্য বিএনপিকে মানুষ নালিশ পার্টি বলে। চাপে আওয়ামী লীগ সরকার নয়, বিএনপিই চাপে আছে। ডোনাল্ড লু’র সঙ্গে বৈঠক না হওয়ায় বিএনপি এখন হতাশ। আমরা চাপে নেই। আমরা সংবিধান অনুযায়ী চলছি।

পরে সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলা প্রাঙ্গণে চিত্রনায়িকা কেয়া রচিত ‘প্রেমিকের নাম কবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft