শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান

আবদুল হামিদের সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৫ বার পড়া হয়েছে

 

বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে ওই সৌজন্য সাক্ষাতে মিলিত হন তাঁরা। এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদের স্ত্রী বেগম রাশিদা খানম ও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা ছাড়াও নবনির্বাচিত রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

রাতে এক বিজ্ঞপ্তিতে বঙ্গভবন প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ অন্যরা বঙ্গভবনে পৌঁছলে তাদের ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর স্ত্রী রাশিদা খানম। সেই সঙ্গে মো. সাহাবুদ্দিন ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান আবদুল হামিদ। একই সময় তারা কুশল বিনিময় করেন এবং পরস্পরের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

উল্লেখ্য, গত রোববার (১২ ফেব্রুয়ারি) দেশের ২২তম রাষ্ট্রপতি পদে দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনকে মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। পরে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন পাওয়া মো. সাহাবুদ্দিনকে ফোন করে অভিনন্দন জানান বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এদিকে, আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মনোনয়ন দাখিলের পরদিন সোমবার (১৩ ফেব্রুয়ারি) সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। এ দিনই গেজেট প্রকাশিত হয়।

বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল। পরদিন ২৪ এপ্রিল থেকে নতুন রাষ্ট্রপতি হিসেবে অভিষেক হবে মো. সাহাবুদ্দিনের।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft