শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

আপনারা নৌকায় ভোট দেবেন, আমরা উন্নয়ন করব : প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমাদের সব কাজই জনগণের কল্যাণে হয়ে থাকে। জনগণের জন্যই আমরা কাজ করছি। আমি নিঃস্ব, রিক্ত আমি। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। জনগণের সেবাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। আপনারা নৌকায় ভোট দেবেন, আমরা উন্নয়ন করব।

আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হেলিপ্যাড মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নৌকা এটা আমাদের প্রতীক। এই নৌকায় ভোট দিয়েছে বলেই বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এই নৌকায় ভোট দিয়েছে বলেই আজকে কিশোরগঞ্জের মানুষ আর অবহেলিত নেই। আজকে এটি উন্নত জেলা হিসেবে পরিণত হয়েছে। নৌকায় ভোট দিয়েছে বলে, আজকে দেশের মানুষ শিক্ষা, স্বাস্থ্য ও ডিজিটাল বাংলাদেশের সুবিধা পাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, কিশোরগঞ্জের হলো সেই জেলা যেখান থেকে যুদ্ধের সময় যখন বঙ্গবন্ধু গ্রেফতার হয়েছিলেন তখন যে সরকার গঠন হয়েছিল সৈয়দ নজরুল ইসলাম উপ-রাষ্ট্রপতি ছিলেন। আর তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ছিলেন। তারা তখন মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমান ছিলেন এই কিশোরগঞ্জের। আর এখন হামিদ ভাই তিনিও রাষ্ট্রপতি। কাজেই আমিতো দেখি, কিশোরগঞ্জ থেকে সবসময় রাষ্ট্রের প্রধান হয়ে সারা বাংলাদেশ পরিচালনা করছে। কিশোরগঞ্জবাসী ভোট দেন, তাই সব সময় আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ।

শেখ হাসিনা বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, দেশের সম্পদ লুট করেছে। সেই সম্পদ বিদেশে পাচার করে এখন আরাম-আয়েশে দিন কাটাচ্ছে। আর দেশের মানুষ যখন কষ্ট পায়, তখন তারা আরও কষ্ট দেয়। আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে। যারা বোমা মেরে, আগুন দিয়ে মানুষকে হত্যা করতে পারে তারা কখনো মানুষের কল্যাণ করতে পারে না।

তিনি বলেন, বিএনপি-জামায়াত বা ২০ দলীয় জোট যখনই ক্ষমতায় এসেছে মানুষের দুর্ভোগ বেড়েছে। আর আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে দেশের মানুষের কল্যাণ হয়, ফসল উৎপাদন বাড়ে, মাছ উৎপাদন বাড়ে, তরিতরকারী-ফলফুল উৎপাদন বাড়ে, মানুষ খেয়ে পড়ে সুখে থাকে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়।

সরকারপ্রধান বলেন, গত ১৪ বছরে আজকের বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ বিশ্বে মর্যাদা পেয়েছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আপনাদের কাছে আমার আহ্বান নৌকা মার্কায় ভোট দেবেন। আগামীতে একমাত্র নৌকা মার্কা সরকার আসলে আপনাদের উন্নতি হবে, দেশের উন্নতি হবে। এই হাওর অঞ্চলে আমরা যে উন্নয়ন বাস্তবায়ন করছি, তা অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র সাড়ে তিন বছরে যুদ্ধবিধ্বস্ত এ দেশকে গড়ে তোলার জন্য ব্যাপক পরিকল্পনা নিয়েছিলেন। শূন্য হাতে শুরু করে জাতির পিতা এত স্বল্প সময়ে দেশকে স্বপ্লোন্নত দেশে উন্নীত করেছিলেন। কিন্তু ঘাতকরা আমার মা বাবাসহ ভাইদের হত্যা করে। তাদের এ হত্যার বিচার পর্যন্ত চাওয়ার অধিকার আমার ছিল না। আমরা ক্ষমতায় এসে জাতির পিতার হত্যার বিচার করেছি। মানুষ এখন ন্যায়বিচার পাচ্ছে। আমরা দেশে ন্যায়বিচার নিশ্চিত করেছি।

তিনি বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা সম্ভব হয়েছে বলেই গত ১৪ বছরে দেশে এত উন্নতি হয়েছে; যা বিগত ২৯ বছরেও হয়নি।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের হেলিপ্যাডে অবতরণ করেন। পরে বেলা ১১টা ২২ মিনিটে মিঠামইন সদরের ঘোড়াউত্রা নদীর তীরে নবনির্মিত এ সেনানিবাসের অনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে মিঠামইন সদরের কামালপুরে রাষ্ট্রপতির পৈতৃক বাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী। দুপুর পৌনে ১টার দিকে সেখানে পৌঁছান তিনি। রাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রী জোহরের নামাজ শেষে রাষ্ট্রপতির সঙ্গে একই টেবিলে দুপুরের খাবার খান। পরে দুপুর ২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠের সুধী সমাবেশ মঞ্চে উপস্থিত হন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft