1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ

পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪: আহত ১

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৩৬ বার পড়া হয়েছে
আরিফ সরকার সাগর, স্টাফ রিপোর্টার:
গাইবান্ধা জেলা পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের সাকোয়া নামক স্থানে সিএনজি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে, স্বামী স্ত্রীসহ ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে ১ জনসহ মোট ৪ জন নিহত হয়েছে। এঘটনায় আরো ১ জন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে ৭ টার দিকে যাত্রীবাহী একটি সিএনজি গাইবান্ধা শহর থেকে ছেড়ে এসে পলাশবাড়ীর সাকোয়া মাঝি পাড়া নামক স্থানে পৌছিলে বিপরিত দিক থেকে আসা গাইবান্ধামূখি শানে খোদা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখামুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে তিন ও সদর হাসপাতালে নেওয়ার পথে আরো একজন নিহত হয়েছে। এছাড়াও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন- গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের ছালাম মিয়ার ছেলে শামীম (৩০), জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার কালাম সরকারের মেয়ে শিমু সরকার (২৪) শাকিল মিয়া (৩৫) ও গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামের সিএনজি চালক নুরুল ইসলাম (৫০)।
পারিবারিক সূত্র জানায়, গাইবান্ধা সদর উপজেলার কুপতলা দুর্গাপুর গ্রামের সালাম মিয়ার ছেলে শামীম মিয়া (৩০)। আট বছর আগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের আবুল কালামের মেয়ে শিমু সরকারের (২৪) সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁরা দুজন ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। দাম্পত্য জীবনে তাঁদের কোনো সন্তান নেই। এ জন্য তাঁরা রংপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। এতে কোনো ফল পাননি। তাই ভারতে যাওয়ার জন্য পাসপোর্ট ও ভিসা করেন।
এ বিষয়ে পলাশবাড়ী থানা পুলিশের অফিসার ইনর্চাজ মাসুদ রানা জানান,এঘটনায় মোট ৪ জন নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে ও নিহতদের পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!