1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর

টিকটক নিষিদ্ধে যুক্তরাষ্ট্রে নতুন বিল উত্থাপন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধে পার্লামেন্টে নতুন বিল উত্থাপন করা হয়েছে। গত মঙ্গলবার রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও বিলটি উত্থাপন করেন। এর মাধ্যমে নতুন মাত্রা পেল যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যিক ও ভূরাজনৈতিক দ্বন্দ্ব।

সিএনএনের খবরে বলা হয়েছে, খসড়া প্রস্তাবটি আইন হিসেবে কার্যকর হলে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে টিকটকের সব লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আসবে এবং শর্ট-ফর্ম ভিডিও প্ল্যাটফর্মটি বন্ধ হবে সেখানে।

বহুদিন ধরেই চীনের এই শর্ট-ভিডিও অ্যাপটি নিয়ে আপত্তি জানিয়ে আসছেন মার্কিন আইনপ্রনেতারা। টিকটকের তরফ থেকে বারবার এ নিয়ে আশ্বাস দেওয়া হলেও জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলে এটি নিষিদ্ধের প্রস্তাব তুলেছেন মার্কো রুবি।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন খসড়া প্রস্তাবটি উত্থাপন করেছেন ‘সিনেট ইন্টেলিজেন্স কমিটি’র শীর্ষ রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও; তার সঙ্গে আছেন আরও দুই জনপ্রতিনিধি। বিলে সরাসরি টিকটক এবং প্ল্যাটফর্মটির মূল কোম্পানি বাইটড্যান্সের নাম উল্লেখ করেছেন তারা। সিনেটরের অফিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

বিজসেন স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটর রুবিও বলেছেন, যে আমেরিকান ব্যবহারকারীদের টিকটকের হুমকি থেকে রক্ষা করার জন্য ফেডারেল সরকার এখনও একটি অর্থপূর্ণ পদক্ষেপ নিতে পারেনি।

যথেষ্ট প্রভাব বিস্তারে সক্ষম বিদেশি প্রতিপক্ষ হিসেবে বিবেচিত দেশগুলো থেকে নিয়ন্ত্রিত এবং প্রতি মাসে অন্তত ১০ লাখ নিয়মিত ব্যবহারকারী আছে এমন সব সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রয়েছে খসড়ায়।

বিদেশি প্রতিপক্ষ হিসেবে চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া, কিউবা এবং ভেনেজুয়েলার মত দেশগুলোর কথাই বলেছেন মার্কিন সিনেটররা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!