সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন

রিজার্ভ শেষ করেছেন, আইএমএফের ঋণ শোধ করবেন কীভাবে: মির্জা ফখরুল

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৬৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৪৪ কোটি ৭০ লাখ ডলার ঋণ নিচ্ছে সরকার। এই ঋণের টাকা কীভাবে পরিশোধ করা হবে—প্রশ্ন রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ঋণ নিয়েছেন ভালো কথা। কিন্তু ঋণ শোধ করবেন কীভাবে? এরই মধ্যে রিজার্ভ শেষ করেছেন, ঋণ শোধ করা কঠিন হবে।’

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

আইএমএফের ঋণ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘ঋণ নিয়েছেন ভালো কথা। কিন্তু ঋণ শোধ করবেন কীভাবে? এরই মধ্যে রিজার্ভ শেষ করেছেন, ঋণ শোধ করা কঠিন হবে। অন্যদিকে সমস্ত টাকা বিদেশে পাচার করেছেন। কি খাতে খরচ করলেন, কোথায় খরচ করলেন, জনগণকে জানালেন না। আইএমএফের ঋণ নিয়ে আবারও আজকে জনগণকে আরেক ঋণের মধ্যে ফেলতে যাচ্ছেন।’

‘সম্প্রতি অর্থমন্ত্রী বলেছিলেন, আমাদের আইএমএফের লোনের দরকার নেই। তবে এখন আইএমএফের লোন নিচ্ছেন কেন?’ সে প্রশ্নও তোলেন মির্জা ফখরুল।

চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করতে মামলা দেওয়াকে অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার—এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের মামলা দেওয়ার প্রবণতাকে গ্রাম্য মাতবরের সঙ্গেও তুলনা করেছেন তিনি। তবে এসব করে সরকারের শেষ রক্ষা হবে না বলেও তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, ‘ঢাকা শহরে এখন নতুন করে আবার মামলা দেওয়া শুরু হয়েছে। পুরোনো মামলায় এখন নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এই আরেকটা পুরোনো খেলা। এই খেলাই তারা খেলছে ১৪ বছর ধরে যে, মামলা দিয়ে সব বন্ধ করে দেওয়া হবে।’

আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকার নতুন ফন্দিফিকির করছে—এমন অভিযোগ করে ফখরুল বলেন, ‘এর অংশ হিসেবে মায়ের ডাকের আদলে মায়ের কান্না নামে আরেক সংগঠন করা হয়েছে। তারা মানুষ হত্যার দায়ে জিয়াউর রহমানের বিচার দাবি করছে।’ এই বিষয়ে নেতা কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘এটাকে হালকা করে নেবেন না। এর মধ্য দিয়ে সুদূরপ্রসারী একটা চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্ত হচ্ছে গণতন্ত্র রক্ষার চলমান আন্দোলনকে ব্যর্থ করে দেওয়া।’

সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আজকে আমাদের দাবি খুব সামান্য। আপনি এই মুহূর্তে পদত্যাগ করেন, যদি দেশকে বাঁচাতে চান, জাতিকে বাঁচাতে চান। পদত্যাগ করে সংসদকে বিলুপ্ত করে দেন, একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেন। ওই সরকার নির্বাচন অনুষ্ঠান করবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft